বিজ্ঞপ্তি
বিষয়: ওয়েবসাইটে সদস্যদের ছবি সংযুক্তকরণের জন্য ছবি জমাদান প্রসঙ্গেঃ
এতদ্বারা রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড-এর সকল সম্মানিত সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমিতির ওয়েবসাইটে সদস্যদের তথ্যের সঙ্গে ছবি সংযুক্ত করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এমতাবস্থায়, সমিতির সকল নিয়মিত সদস্যকে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ১ (এক) কপি ছবি আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে সমিতির কার্যালয়ে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।সদস্যদের ছবি যথাসময়ে জমা প্রদান করে ওয়েবসাইটে সদস্যদের তথ্য সংযুক্তকরণ কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
আদেশক্রমে,
সাধারণ সম্পাদক
রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড
চকরিয়া, কক্সবাজার